ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৪৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

ইউক্রেনে নার্সিং হোমে অগ্নিকান্ডে ৫ নারীর প্রাণহানি 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৯ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের মধ্যাঞ্চলের দিনিপ্রো নগরীতে একটি বেসরকারি নার্সিং হোমে অগ্নিকান্ডে পাঁচজন নারী প্রাণ হারিয়েছেন। 

মঙ্গলবার স্থানীয় সময় দেশটির ন্যাশনাল পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে আরো বলা হয়, অগ্নিকান্ডের পর একই রুম থেকে ৭৫ থেকে ৮৯ বছর বয়সী পাঁচ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। 
শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই পাঁচ নারী কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় মারা  গেছে। তবে কখন মারা গেছেন তা নিশ্চিত করে বলা হয়নি।

নার্সিং হোমের ম্যানেজারকে পুলিশ আটক করেছে। ধারণা করা হচ্ছে এই পাঁচ নারী ওই নার্সিং হোমের চিকিৎসারত ছিলেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

এই বিভাগের জনপ্রিয়